আজ ৯ই ফেব্রুয়ারি সোমবার, ঠিক দুপুর আড়াই টায়, ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের আহবানে , অভয়ার ৩৩ তম জন্মদিনে এবং বিচারহীন ১৮ মাসকে সামনে রেখে, ন্যায় বিচারের দাবী নিয়ে প্রতিবাদের ঝড় তুললেন এবং কলকাতা হাইকোর্টের বিচারপতিকে স্মারকলিপি দিলেন। আজ অভয়ার জন্মদিনে, নাটাগরে অভয়ার বাড়ি থেকে শুরু করে বিভিন্ন মোড়ে ,এমনকি আর জি কর হাসপাতালে, প্রতিবাদের ঝড়ে গর্জে উঠলেন, তাহার সাথে সাথে মশাল মিছিল। একটাই দাবী ও প্রতিবাদ যতদিন না অভয়ার সঠিক বিচার হচ্ছে, দোষীদের শাস্তি হচ্ছে , আমরা ১ ইঞ্চি জায়গা ছাড়বো না, ন্যায় বিচার আদায় করেই ছাড়বো, পশ্চিম বাংলায় দ্বিতীয় বার কোন মেয়ের এইভাবে প্রাণ না যায়। সবাইকে আবার একত্রিত হওয়ার আহ্বান জানান, উপস্থিত ছিলেন ডক্টরস দেবাশীষ হালদার, অম্বিকা মহাপাত্র সহ মা ও বাবা...
Developed by BDITHOST