ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নতুন প্রধান কমান্ডার হিসেবে জেনারেল আহমদ ওয়াহিদিকে নিয়োগ দিয়েছে ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ওয়াহিদি আগে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ সশস্ত্র বাহিনীর উপপ্রধান হিসেবে কর্মরত ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসির প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর ওয়াহিদি এই পদে নিয়োগ পেয়েছেন। একই হামলায় সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দোলরহিম মুসাভি, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং খামেনির উপদেষ্টা আলী শামখানি নিহত হন। বিশ্লেষকদের মতে, এক বছরের মধ্যে দুই প্রধান কমান্ডারের নিহত হওয়া আইআরজিসির জন্য বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। নতুন প্রধান আহমদ ওয়াহিদির নিয়োগ বাহিনীর ভেতরে সংহতি ফেরানো এবং নেতৃত্বের শূন্যতা পূরণের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে এই পরিবর্তন ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক নীতিতে কী প্রভাব ফেলবে, তা এখনও স্পষ্ট নয়। নিহত আইআরজিসি...
Developed by BDITHOST