দৈনিকপ্রভাতী.কম || ১২ ফেব্রুয়ারি 2026 দৈনিকপ্রভাতী.কম কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী -নাগেশ্বরী) আসনে ভূরুঙ্গামারী উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দিপনায় শান্তি পূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ভোটের আমেজ বিরাজ করছে। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশি। বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি ) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীন ভাবে তা বিকেল ৪ টা ৩০ পর্যন্ত চলবে। উপজেলার ৯২টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। আজ সকাল সাড়ে ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, কুড়িগ্রাম -১ আসনের ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ৯২টি, ভোট কক্ষের সংখ্যা ৪৬২টি, অতিরিক্ত গোপন...
Developed by BDITHOST