ইউরোপিয়ান গোল্ডেন বুটের পুরস্কার হাতে পেলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সবশেষ মৌসুমে লা লিগায় ৩১ গোল করেন তিনি। মূলত, লস ব্লাঙ্কোসদের হয়ে গেল মৌসুমটা দুর্দান্ত ছন্দে ছিলেন এমবাপ্পে। সবমিলিয়ে সেই মৌসুমে তার গোল সংখ্যা ৪৪। আর তাতেই ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন তিনি। ইউরোপের শীর্ষ লিগগুলোতে সর্বোচ্চ গোল করা ফুটবলারকে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার পক্ষ থেকে দেয়া হয় এই পুরস্কার। শুক্রবার (৩১ অক্টোবর) রিয়ালের হোমভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে দলের কোচ ও সতীর্থদের সামনে আনুষ্ঠানিকভাবে এমবাপ্পের হাতে তুলে দেয়া হয় এই গোল্ডেন বুট। পুরস্কার হাতে পেয়ে এমবাপ্পে বলেন, প্রথমবারের মতো ক্যারিয়ারে এই অ্যাওয়ার্ড পাওয়াটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি বিশ্বাস করি আমরা দল হিসেবে এই মৌসুমে অনেকগুলো ট্রফি জিতবো। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আনন্দের। সবাই জানে এটা আমার...
Developed by BDITHOST