নিজস্ব প্রতিবেদক || ১২ ফেব্রুয়ারি 2026 চুয়াডাঙ্গার দুই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা ভোটের ধরেই এগিয়ে রয়েছেন। চুয়াডাঙ্গা-১ (চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলা):জামায়াত মনোনীত অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ৪৩ কেন্দ্রের ফলাফলে ৫৫,৪৪৭ ভোট অর্জন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত শরীফুজ্জামান শরীফ পেয়েছেন ৩৪,৩৭২ ভোট। রাসেল এভাবে ২১,০৭৫ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। চুয়াডাঙ্গা-২:জামায়াত মনোনীত অ্যাডভোকেট রুহুল আমিন ১৭ কেন্দ্রের ফলাফলে ১৯,৫৫৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মাহমুদ হাসান খান পেয়েছেন ১৫,০৪৩ ভোট। এদিন সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত চলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল দৃশ্যমান। নির্বাচন কমিশন জানায়, ২০০৮ সালের নিবন্ধন প্রক্রিয়ার পর এবার রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল অংশ নিয়েছে।...
Developed by BDITHOST