মোঃ হামিদুজ্জামান জলিল, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপি ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেছেন, হত্যা, চাদাবাজি দখলবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড সহ্য করা হবে না। সনাতন ধর্মের মানুষ বিএনপির কাছে শতভাগ নিরাপদ। ধানের শীষ প্রতিক তারেক রহমানের আমানত। এ নাম ব্যবহার করে মিথ্যার আশ্রয়ে কেউ ভোট চাইলে তাকে দাতভাঙ্গা জবাব দিবেন। তিনি বলেন, বিএনপি আজ ঐক্যবন্ধ হয়েছে। ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সোমবার বিকালে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে কালীগঞ্জ শহরের সরকারী ভূষণস্কুল মাঠে ধানের শীষের এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে রাশেদ খাঁন স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্যে করে বলেন, ধানের শীষের কর্মীদের মারপিট ও ভোটারদের হুমকি দিয়ে পার পাবেন না। ৫ আগষ্টের পর যারা হত্যা, চাদাবাজী ও হাটবাজার দখল করেছেন তারা এখন ভোট কেনার চেষ্টা...
Developed by BDITHOST