নিজস্ব প্রতিবেদক || 13 ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টির বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটের প্রার্থীরা ১৫৬টি আসনে জয় পেয়েছে, যা একক সংখাগরিষ্ঠতা অর্জনের পথে দলটিকে এগিয়ে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৬০টি আসন। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে। রাতভর ভোটগণনা শেষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব আসনের বেসরকারি ফল ঘোষণা করেন। বাকি আসনগুলোর ফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে। ভোটগ্রহণ ও অংশগ্রহণ বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হলে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়। দিনের শুরুতে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম...
Developed by BDITHOST