দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি মামলায় গ্রেপ্তার থাকা নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে দুই দিন কারাফটকে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। দুদক ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নজরুল ইসলামকে আজ আদালতে হাজির করে পৃথক দুই মামলায় কারাফটকে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে দুদক। আসামিপক্ষ থেকে দুদকের আবেদন নাকচ চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত নজরুল ইসলামকে দুই দিন কারাফটকে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন। গত ৬ মার্চ নজরুল ইসলামের ছয়টি বাড়ি ও আটটি প্লট জব্দের আদেশ দেন আদালত। পাশাপাশি ৫৫ কোম্পানির ৫৬ কোটি ৬ লাখ ৫৮ হাজার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। নজরুল ইসলাম বাংলাদেশ...
Developed by BDITHOST