পাকিস্তানের কোয়েটা শহরের আকাশে দেখা গেল বিরল এক দৃশ্য। আকাশকে তখন দেখাচ্ছিল বর্ণিল রঙে ঢেউখেলানো, অনেকটা রংধনুর মতো। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগে বর্ণিল এ দৃশ্য দেখা যায়। আবহাওয়াবিদদের মতে, এটি ছিল ‘লেন্টিকুলার ক্লাউড’ বা লেন্টিকুলার মেঘের স্তর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) এক বিবৃতিতে বলেছে, কোয়েটায় এটি ছিল বিরল ‘লেন্টিকুলার মেঘের গঠন’। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘২০২৫ সালের ২৮ অক্টোবর ভোরের দিকে কোয়েটা শহরের পূর্বাঞ্চলে অবস্থিত কোহ-ই-মুরদার পর্বতের ওপর এই লেন্টিকুলার মেঘের স্তর দেখা যায়। মেঘটি সূর্যোদয়ের ঠিক আগে দেখা গিয়েছিল, প্রায় ২০ মিনিট স্থায়ী ছিল এবং সূর্যোদয়ের ঠিক আগেই তা মিলিয়ে যায়।’ অনেকেই এই মেঘের গঠনকে ‘কন্ট্রেইল ক্লাউড’ হিসেবে অভিহিত করেন। একটি উড়জোহাজের ঘোরাঘুরি ফলে এই অস্বাভাবিক মেঘের স্তর সৃষ্টি হতে পারে বলে তাঁরা মনে করেন।...
Developed by BDITHOST