প্রকাশ্যে ফরিদপুরে এক গৃহবধুকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল সেই দুই ছিনতাইকারীদের গ্রেফতার করেছে র্যাব। ফরিদপুর শহর ও সালথা উপজেলা থেকে শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ এবং তার সহযোগী রায়হান মোল্যকে গ্রেফতার করা হয়। শনিবার (১ নভেম্বর) সকালে স্থানীয় ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব ১০'র অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। র্যাব জানায়, আটকের সময় তাদের কাছ থেকে প্রায় দেড় কেজি গাঁজা, ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা পিস্তল ও পালসার মটরসাইকেলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও কিছুদিন আগে পাবনা থেকে চুরি করা একটি আর ওয়ান ফাইভ মটোরসাইকেলও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের রবাত দিয়ে র্যাব আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশ এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার, চেইন ও মোবাইল ফোন...
Developed by BDITHOST