ভোলা প্রতিনিধি।। ভোলার চরফ্যাশনে জমি আত্মসাতের লোভে উদ্দেশ্য প্রনোদিত ভাবে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা হত্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে নিঃস্ব করার পায়তাড়ায় লিপ্ত রয়েছে একটি ভূমিদস্যু চক্র। এর প্রতিবাদে ও মিথ্যা মামলা থেকে অব্যাহুতি পেতে সংবাদ সম্মেলন করেছে, উপজেলার কলমী ইউনিয়নের নাংলাপাতা-২ নং ওয়ার্ডের হত্যা মামলার প্রধান আসামী আলাউদ্দিন মৃধার পরিবার। শনিবার সকালে ভোলার একটি পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভূক্তভোগীরা অভিযোগ করে বলেন, স্থানীয় আধু মৃধার সাথে আলাউদ্দিন মৃধার দীর্ঘ দিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। বিগত দিনে আধু মৃধার ছেলে আলআমিন ও তাদের পরিবারের লোকেরা আলাউদ্দিন মৃধাকে তার ভোগ দখলীয় জমি হতে অন্যায় ভাবে উৎখাত কারার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। এমতাবস্থায় আসামী আলাউদ্দিন মৃধা আধু মৃধার বিরুদ্ধে চরফ্যাশন সিনিয়র সহকারী জজ আদালতে একটি বন্টন মামলা...
Developed by BDITHOST