ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে রাজশাহীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। গতকাল বুধবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হয়। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো ভারী বর্ষণ হয়। আজ বৃহস্পতিবার সকালেও বৃষ্টি হয়েছে। এতে জমে থাকা ধুলাবালু ধুয়ে প্রকৃতিতে ফিরেছে সজীবতা, কমেছে বায়ুদূষণও। তবে অসময়ের বৃষ্টিতে কিছুটা দুশ্চিন্তায় আছেন কৃষকেরা। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৭টা পর্যন্ত ২৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এই বৃষ্টি আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। এর আগে সর্বশেষ ৬ অক্টোবর রাজশাহীতে ৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এরপর প্রায় তিন সপ্তাহ ধরে বৃষ্টি না হওয়ায় নগরের বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়। সম্প্রতি দেশের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে রাজশাহীর নাম উঠে আসে। গতকাল বিকেল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে এবং সন্ধ্যার পর নামে প্রতীক্ষিত বৃষ্টি। রাতের...
Developed by BDITHOST