হত্যা, ধর্ষণ আর লুটপাটের শহরে পরিণত হয়েছে সুদানের আল ফাশির। দারফুর অঞ্চলের শহরটিজুড়ে অব্যাহত আছে আরএসএফ'র নারকীয় তাণ্ডব। শহরটিতে মানবিক সহায়তা প্রবেশের সকল পথ বন্ধ করে দিয়েছে আধাসামরিক বাহিনীর সদস্যরা। প্যারামিলিটারি বাহিনী দখল নেয়ার পর, এরই মাঝে নতুন করে আল ফাশির শহর ও এর আশেপাশের এলাকা ছেড়েছে অন্তত ৬২ হাজার বাসিন্দা। কেবল দারফুর নয়, উত্তর করদোফানেও চলছে ভয়াবহ মানবিক বিপর্যয়। দারফুর শহরটি জুড়ে চলছে নারকীয় তাণ্ডব। পথে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের লাশ। আধাসামরিক বাহিনী আরএসএফ আল ফাশির ঘাঁটি দখলের পর থেকেই অঞ্চলটিতে শুরু হয়েছে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ। পশুর মত হিংস্র হয়ে উঠেছে বাহিনীটির সদস্যরা। হত্যা, লুটপাট, ধর্ষণ- বাদ নেই কোনো নৃশংসতা। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, উত্তর দারফুরের পরিস্থিতি এখনও ভয়াবহ। বেসামরিকদের ওপর হামলা চলছেই। আল ফাশিরে মানবিক সাহায্যের...
Developed by BDITHOST