নিজস্ব প্রতিবেদক || ১২ ফেব্রুয়ারি 2026 তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কা ওমানকে ১০৫ রানে হারায়। ম্যাচে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ৬১, পাভান রত্নানায়েকে ৬০ এবং অধিনায়ক দাসুন শানাকা ৫০ রান করেন। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়েছিলো লংকানরা। এদিকে ওমান দুই ম্যাচের দু’টিতেই হারের মুখে পড়ে। পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪২ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা ১৩ এবং কামিল মিশারা ৮ রানে আউট হন। এরপর তৃতীয় উইকেটে রত্নানায়েক ও কুশল মেন্ডিস ৫২ বলে ৯৪ এবং চতুর্থ উইকেটে শানাকার সঙ্গে ২৮ বলে ৬৮ রান যোগ করে দলকে বড় স্কোরে পৌঁছে দেন। শেষ দিকে কামিন্দু মেন্ডিস ১৯ রানে দ্রুত ব্যাট করে শ্রীলঙ্কার...
Developed by BDITHOST