হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ: নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬-এর ভোটাররা ডায়ানা সি. মোরেনোকে নির্বাচিত করেছেন। নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নিতে জোহরান মামদানির পদত্যাগের পর শূন্য হওয়া এ আসনটি পূরণ করতে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৬টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। রাত ৯টায় ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পর অ্যাসোসিয়েটেড প্রেস মোরেনোকে বিজয়ী হিসেবে পূর্বাভাস দেয়; অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, তিন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় তিনি সর্বাধিক ভোট পেয়েছেন। কুইন্সের অ্যাস্টোরিয়া ও লং আইল্যান্ড সিটির কিছু অংশে অনুষ্ঠিত এই নির্বাচনে তিনজন প্রগতিশীল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- ডায়ানা মোরেনো, রানা আবদেলহামিদ এবং বাংলাদেশি মেরি (মেহেরুন নেসা)জোবাইদা। তাঁদের প্রচারের মূল বিষয় ছিল সামাজিক ন্যায়বিচার, ভাড়াটিয়াদের সুরক্ষা এবং জনসেবার সম্প্রসারণ। কমিউনিটি সংগঠক এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার দীর্ঘদিনের সদস্য ডায়ানা মোরেনো...
Developed by BDITHOST