ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬-এর ভোটাররা ডায়ানা সি. মোরেনোকে নির্বাচিত করেছেন। নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নিতে জোহরান মামদানির পদত্যাগের পর শূন্য হওয়া এ আসনটি পূরণ করতে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ৬টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। রাত ৯টায় ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পর অ্যাসোসিয়েটেড প্রেস মোরেনোকে বিজয়ী হিসেবে পূর্বাভাস দেয়; অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, তিন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় তিনি সর্বাধিক ভোট পেয়েছেন।

কুইন্সের অ্যাস্টোরিয়া ও লং আইল্যান্ড সিটির কিছু অংশে অনুষ্ঠিত এই নির্বাচনে তিনজন প্রগতিশীল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- ডায়ানা মোরেনো, রানা আবদেলহামিদ এবং বাংলাদেশি মেরি (মেহেরুন নেসা)জোবাইদা। তাঁদের প্রচারের মূল বিষয় ছিল সামাজিক ন্যায়বিচার, ভাড়াটিয়াদের সুরক্ষা এবং জনসেবার সম্প্রসারণ।

কমিউনিটি সংগঠক এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার দীর্ঘদিনের সদস্য ডায়ানা মোরেনো সিটির মেয়র জোহরান মামদানি, কুইন্স ডেমোক্রেটিক পার্টি এবং স্থানীয় প্রগতিশীল নেতৃবৃন্দের সমর্থন পান। তাঁর নির্বাচনে প্রচারে সর্বজনীন শিশু পরিচর্যা, ভাড়াটিয়াদের অধিকতর অধিকার এবং অভিবাসীদের সুরক্ষার মতো বিষয়গুলো গুরুত্ব পায়।

বিশেষ নির্বাচনে ভোটার উপস্থিতি সাম্প্রতিক সাধারণ নির্বাচনের তুলনায় কম ছিল, অফ-সাইকেল নির্বাচনে যা সাধারণত দেখা যায়। তীব্র শীতের কারণে কিছু ভোটার ভোটকেন্দ্রে যেতে পারেননি বলেও জানা গেছে। তবুও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভোট দিতে আসা ভোটাররা নাগরিক অংশগ্রহণের গুরুত্বের কথা তুলে ধরেন।

ভোটের ফলাফলের মাধ্যমে মোরেনো স্টেট অ্যাসেম্বলিতে মামদানির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন এবং বর্তমান আইনসভা মেয়াদের বাকি সময়ে ডিস্ট্রিক্টটির প্রতিনিধিত্ব করবেন।

মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে- ডেমোক্রেটিক প্রার্থী ডায়ানা মোরেনো পেয়েছেন ৬ হাজার ২০৯ ভোট (৭৩.৭৮%)।

দ্বিতীয় অবস্থানে থাকা কুইন্স ফর অল-এর প্রার্থী রানা আবদেলহামিদ পেয়েছেন ১ হাজার ৪৩৫ ভোট (১৭. .০৫%)।
তৃতীয় অবস্থানে থাকা পিপল ফার্স্ট-এর বাংলাদেশি মেরী জোবাইদা পেয়েছেন ৬৫১ ভোট (৭.৭৪%)।
আনুষ্ঠানিক ফলাফল আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিউইয়র্ক স্টেট বোর্ড অব ইলেকশনস দ্বারা প্রত্যয়িত হবে।

আই বিএন নিউজ 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা

আপডেট সময় : ০৩:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬