নিজস্ব প্রতিবেদক || ১২ ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপুর ২টা পর্যন্ত ৩৬,০৩১ কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ আজ বিকেল ৪টায় এ তথ্য জানান। তিনি বলেন, “যেসব কেন্দ্রের বিষয়ে অভিযোগ এসেছে সেগুলো প্রমাণিত হলে ভোট বন্ধের ব্যবস্থা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার নেবেন।” নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে মোতায়েন করা হয়েছে ৯ লাখের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য, এবং মাঠে ১,০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় রয়েছেন। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত রয়েছে। এবারের নির্বাচনে অংশ নিয়েছে আওয়ামী লীগ ছাড়া ৫০টি রাজনৈতিক দল, যার মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ইত্যাদি রয়েছে। এবারের নির্বাচনে...
Developed by BDITHOST