ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১%: ইসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫৭ বার পড়া হয়েছে

দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১%: ইসি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক  || ১২ ফেব্রুয়ারি 2026

  1. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপুর ২টা পর্যন্ত ৩৬,০৩১ কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ আজ বিকেল ৪টায় এ তথ্য জানান।

তিনি বলেন, “যেসব কেন্দ্রের বিষয়ে অভিযোগ এসেছে সেগুলো প্রমাণিত হলে ভোট বন্ধের ব্যবস্থা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার নেবেন।”

নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে মোতায়েন করা হয়েছে ৯ লাখের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য, এবং মাঠে ১,০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় রয়েছেন।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত রয়েছে। এবারের নির্বাচনে অংশ নিয়েছে আওয়ামী লীগ ছাড়া ৫০টি রাজনৈতিক দল, যার মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ইত্যাদি রয়েছে।

এবারের নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি তরুণ প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। এছাড়া প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট কর্মকর্তা-বন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।

ভোটার সুবিধার জন্য সারা দেশে ৪২,৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। ভোটার সংখ্যা:

  • পুরুষ: ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১

  • নারী: ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০

  • তৃতীয় লিঙ্গ: ১,২৩২

ভোটের জন্য নিয়োগ দেওয়া হয়েছে:

  • ৬৯ রিটার্নিং কর্মকর্তা৫৯৮ সহকারী রিটার্নিং কর্মকর্তা

  • ৪২,৭৭৯ প্রিসাইডিং অফিসার, ২,৪৭,৪৮২ সহকারী প্রিসাইডিং অফিসার

  • ৪,৯৪,৯৬৪ পোলিং অফিসার

এর আগে বুধবার রাত ৯টা পর্যন্ত ১০,৬৯,৮৩৮ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। প্রবাসী ভোটার সংখ্যা ৭,৭২,৫৪৬ এবং দেশের ভোটার ৭,৬১,১৩৮

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১%: ইসি

আপডেট সময় : ০৩:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬