সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তাহিরপুর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। সভায় দেশ, গণতন্ত্র, ভোটাধিকার, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জনজীবনের নানা সংকট নিয়ে বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের পাশে থেকে তাদের সমস্যা-দুঃখ-কষ্টে সহায়তা করাই রাজনীতির মূল উদ্দেশ্য। তিনি শান্তিপূর্ণভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং আগামী দিনের নির্বাচনী লড়াইয়ে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে মাঠে সক্রিয় থাকার...
Developed by BDITHOST