ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ধানের শীষের জন সবাই মানুষের ঢল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তাহিরপুর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। সভায় দেশ, গণতন্ত্র, ভোটাধিকার, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জনজীবনের নানা সংকট নিয়ে বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের পাশে থেকে তাদের সমস্যা-দুঃখ-কষ্টে সহায়তা করাই রাজনীতির মূল উদ্দেশ্য। তিনি শান্তিপূর্ণভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং আগামী দিনের নির্বাচনী লড়াইয়ে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেন।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জনাব কামরুজ্জামান কামরুল, ২২৪ সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি বলেন, সুনামগঞ্জ-১ আসনের মানুষের অধিকার রক্ষায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি এলাকায় উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও কৃষি খাতের উন্নতির ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি জনগণের আশা, অধিকার এবং স্বাধীন মত প্রকাশের প্রতীক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব আনিসুল হক, সহ সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কৃষকদল ও আহ্বায়ক, সুনামগঞ্জ জেলা কৃষকদল; জনাব খসরুজ্জামান খসরু, সদস্য সচিব, যুক্তরাজ্য বিএনপি; যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন; জনাবা সালমা নজির; কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সহসভাপতি মোঃ নিজাম উদ্দিনসহ জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। বক্তারা বলেন, কৃষক, শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সব সময় সোচ্চার থাকবে।

জনসভায় সভাপতিত্ব করেন জনাব বাদল মিয়া, আহ্বায়ক, তাহিরপুর উপজেলা বিএনপি। সঞ্চালনায় ছিলেন জনাব জুনাব আলী, ১ম যুগ্ম আহ্বায়ক, তাহিরপুর উপজেলা বিএনপি ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সভা শেষে নেতৃবৃন্দ আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জে ধানের শীষের জন সবাই মানুষের ঢল

আপডেট সময় : ০৬:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬