ভোলায় ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
- আপডেট সময় : ০৪:৩৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৬৪৫ বার পড়া হয়েছে
ভোলা প্রতিনিধিঃ
ভোলা পৌরসভার উকিল পাড়া থেকে ৫ কেজি গাঁজাসহ মোঃ নাঈম (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা সদর থানা পুলিশ।
আটককৃত নাঈম ভোলার চরফ্যাশন পৌরসভার ৪নং ওয়ার্ডের ভদ্রপাড়া এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) দুপুরে ভোলা সদর মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ভোর রাতে ভোলা শহরের উকিলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম (সদর সার্কেল) জানান , গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ হাসনাইন পারভেজ এর তত্ত্বাবধানে ভোর রাতে টাউন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উকিলপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় ইলিশা থেকে চরফ্যাশন যাওয়ার পথে মো. নাঈম নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক কর হয়। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃত নাঈমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।











