সংবাদ শিরোনাম ::
ইসরাইলি হামলায় আবারো কাঁপলো তেহরান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৬১৬ বার পড়া হয়েছে
ইরানের রাজধানী তেহরান ধারাবাহিক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে। রোববার ভোরে ইসরাইলি সামরিক বাহিনী শহরের অভ্যন্তরে নতুন করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি।
ইসরেলের এই আক্রমণ শুরু হলো আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার একদিন পর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেহরানের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে এবং বিস্ফোরণের শব্দে গোটা শহর প্রকম্পিত হয়েছে।
ইসরাইলি কর্মকর্তাদের দাবি, এই হামলায় ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়েছে।
অন্যদিকে, ইরানের পক্ষ থেকে তীব্র প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তেহরান কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এই সংঘাত কেবল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে।




















