সংবাদ শিরোনাম ::
নিজর দলের কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ পার্থের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৮৪৩ বার পড়া হয়েছে
- নিজ দল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলটির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
১ নভেম্বর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।
তিনি পোস্টে লেখেন, আজ ভোলা সদরে বিজেপির এক নির্বাচনী মিছিল হয়। এই মিছিলে অংশগ্রহণ করে হাজারো মানুষ। জোহরের নামাজের পূর্বে যখন শান্তিপূর্ণ এই মিছিল শেষ হয় তখন অল্পসংখ্যক নেতাকর্মী বিজেপির কার্যালয়ে ছিল, ঠিক তখনই ঈর্ষান্বিত হয়ে ৪০০ থেকে ৫০০ জনের বিএনপির একটি গ্রুপ কোনো কারণ ছাড়াই আমাদের নিরীহ নেতাকর্মীদের মারধর করে এবং দলীয় কার্যালয় ভাঙচুর করে। এটা দুঃখজনক, হতাশাজনক এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই।
তিনি পোস্টের শেষে লেখেন, এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ন হবে এবং সমগ্র দেশব্যাপী ভোটে এর প্রভাব পড়বে। অনেক দুঃখজনক ব্যাপারটা। ঐক্যের কোনো বিকল্প নেই।













