ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৮২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের দুলু (সাইফুল) মাস্টারের ছোট ছেলে। 

পরিবার ও স্থানীয়রা জানায়, দুপুরে শিশুটি বাড়ির উঠানে বসার মোড়া নিয়ে খেলছিল। হঠাৎ মোড়াটি পুকুরের পানিতে পড়ে গেলে শিশুটি তা আনতে গিয়ে পুকুরে পড়ে যায় এবং পানিতে ডুবে মারা যায়। শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছে পানিতে ডুবে এক শিশুর মারা যাওয়ার খবর পেয়েছি। তবে এই ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

অপরদিকে, শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই ধরনের ঘটনায় স্থানীয়রা আরও সতর্ক থাকার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১২:৩২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫