সংবাদ শিরোনাম ::
জামালপুর নৌকাডুবি ঘটনায় নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৯২৭ বার পড়া হয়েছে
জামালপুরের মাদারগঞ্জে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মোট চার শিশুর মরদেহ উদ্ধার করা হলো। এখনও বৈশাখী নামে আরেক শিশু নিখোঁজ রয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার ভাটিয়ারচর আনার বাড়ি ঘাট এলাকা থেকে কুলসুমের মরদেহটি উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার বিকেলে মাদারগঞ্জের ঝিনাই নদীতে নৌকা নিয়ে ঘুরতে বের হয় পাঁচ শিশু। একপর্যায়ে হঠাৎ নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আবু হাসান, সাইবা ও পলির মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে হাসান ও পলি আপন ভাই-বোন। এ ঘটনায় নিখোঁজ অপর দুই শিশুর মধ্যে আজ একজনের মরদেহ পাওয়া গেল।










