ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৫৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিদিনই প্রায় সড়কের কোথাও না কোথাও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে থাকে । বারবার দাবি ও অনুরোধ জানানো পরে ও এখনো কোন কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন। এমনকি জেলা প্রশাসক ও উপদেষ্টার কাছে স্মারকলিপি দিলেও কোনো অগ্রগতি দেখা যায়নি।

আজ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৬ লেনের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছে স্থানীয়রা। রোববার সকাল ৯টা থেকে বিক্ষোভকারীরা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে যায়।

আরকান মহাসড়কটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। তারা জানান, প্রায় প্রতিদিনই আরকান সড়কের কোথাও না কোথাও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে থাকে । বারবার অনুরোধ ও দাবি জানিয়েও এখনো কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন। এমনকি জেলা প্রশাসক ও উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার পরে ও কোনো অগ্রগতি দেখা যায়নি। তাই বাধ্য হয়েই ব্লকেড কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা।

তারা বলেন, সড়কটি দেশের অর্থনীতি, পর্যটন ও রোহিঙ্গা জনগোষ্ঠীর নানা কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন লক্ষাধিক মানুষ এ সড়ক দিয়ে কক্সবাজারে যাতায়াত করে থাকে। অথচ এইব্যস্ত সড়কটির অনেক জায়গা সরু, গাড়ি চলাচল করার মতো উপযুক্ত না। জাঙ্গালিয়ার মতো কিছু অংশ ঢালু ও আঁকাবাঁকা। এই সড়কে রাতে লবণের গাড়ি চলাচলের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনা বাড়ছে। প্রতিটি দুর্ঘটনার পর কর্তৃপক্ষের কাছ থেকে সড়ক প্রশস্ত করার আশ্বাস মিললেও বাস্তবে কোনো উদ্যোগ দেখা যায়নি।

গত ৬ এপ্রিল (২০২৫) নগরীর চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের পর প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন স্থানীয়রা। এরপর ১১ এপ্রিল অন্তর্বর্তী সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছেও স্মারকলিপি দেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছয় লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ।

আপডেট সময় : ০৮:৩১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫