ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে উপজেলা বিএনপির নির্বাচনী জনসভা, ফজলে হুদা বাবুলের উন্নয়ন ইশতেহার ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিস্তারিত প্রতিবেদন:

নওগাঁর বদলগাছীতে উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ ফেব্রুয়ারি সোমবার বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপু-এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির (রাজশাহী বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (নান্নু)

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য এস. এম. জাকিতুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. তারিকুল ইসলাম হালিম

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত নওগাঁ-৩ (বদলগাছী–মহাদেবপুর) আসনের এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আধাইপুর ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, ফজলে হুদা বাবুলের সহধর্মিণী উপজেলা বিএনপির সদস্য মুনিরা সুলতানা ও কন্যা ফাবি সুমাইয়া হুদা, বালুভরা ইউনিয়ন বিএনপির সভাপতি আল এমরান, বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু,সহ যুবদল, কৃষকদল, শ্রমিক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

এসময় বিএনপি মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তিনি বলেন, বদলগাছী ও মহাদেবপুর উপজেলা শস্যভাণ্ডারে ভরপুর হলেও কৃষকের ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি। কৃষকের উন্নয়নে কৃষিপণ্য করমুক্ত বাজার, সেচ ফি কমানো, কোল্ড স্টোরেজ নির্মাণ, আধুনিক হাট-বাজার ও ডিজিটাল বিপণন ব্যবস্থা চালু করা হবে।

তিনি আরও বলেন, নওগাঁর বিখ্যাত নাকফজলী আমকে বিশ্ববাজারে আরও পরিচিত করতে আমভিত্তিক জুস ফ্যাক্টরি স্থাপন করা হবে। বেকারত্ব দূরীকরণে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র, ডিজিটাল ট্রেনিং সেন্টার এবং আইটি খাতে তরুণদের দক্ষ করে গড়ে তোলা হবে।

ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারকে কেন্দ্র করে কৃষি বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মোবাইল হেলথ ইউনিট চালু, মাদকমুক্ত এলাকা গড়ে তোলা, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেন তিনি।

নারী উন্নয়ন প্রসঙ্গে ফজলে হুদা বাবুল বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হস্তশিল্প ও কুটির শিল্প স্থাপন, প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বদলগাছীতে উপজেলা বিএনপির নির্বাচনী জনসভা, ফজলে হুদা বাবুলের উন্নয়ন ইশতেহার ঘোষণা

আপডেট সময় : ০৩:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬