সংবাদ শিরোনাম ::
বিপিএলে প্রধান কোচ মমিনুল চট্টগ্রামের।
Md musleuddin
- আপডেট সময় : ০৬:০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৯৮৪ বার পড়া হয়েছে
- চট্টগ্রাম দল দেশি ক্রিকেটার হিসেবে শেখ মেহেদী হাসান এবং তানভীর ইসলামকে দলে ভিড়িয়েছে আগেই। এ ছাড়া বিদেশি হিসেবে আবরার আহমেদকে সরাসরি চুক্তি করেছে তারা। এবার জানা গেল কোচিং স্টাফ সম্পর্কে।
চট্টগ্রাম দলের প্রধান কোচ হিসেবে থাকছেন মমিনুল হক। এছাড়া কোচিং প্যানেলে আরো রয়েছেন নাজমুল হোসেন মিলন এবং আশরাফুল ইসলাম জিকো। আই নিউজকে দলটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
রংপুরের কোচিং স্টাফে প্রধান কোচ হিসেবে আছেন মিকি সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস, স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।
এদিকে রাজশাহী দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন হান্নান সরকার। ঢাকা ক্যাপিটালসের কোচ টবি রাদারফোর্ড। অন্যদিকে সিলেটের প্রধান কোচের দায়িত্বে আছেন সোহেল ইসলাম। নোয়াখালীর দায়িত্বে খালেদ মাহমুদ সুজন।












