সংবাদ শিরোনাম ::
কুড়শাইলে জামায়াতে ইসলামী ফুটবল বিতরণে যুবসমাজকে উৎসাহিত করলো
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৪৮৬ বার পড়া হয়েছে
বিস্তারিত প্রতিবেদন:
বাগেরহাট সদর উপজেলার ৫ নং বাড়িপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আড়পাড়া কুড়শাইল এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করেছে। অনুষ্ঠানটি কুড়শাইল মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাড়িপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতি আবুল হাসান। ফুটবল বিতরণে অংশ নেওয়া খেলোয়াড়রা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয়রা মনে করেন, এই ধরনের উদ্যোগ যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও গঠনমূলক কার্যকলাপে যুক্ত করতে সহায়ক হবে।
















