সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় ব্যালট ছিনতাইয়ের চেষ্টা, বাতিল ৩৮ ব্যালট
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক || ১২ ফেব্রুয়ারি 2026
কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে কর্মকর্তাদের তৎপরতায় তারা ব্যর্থ হয়।
প্রিজাইডিং অফিসার মো. আমজাদ হোসেন জানান, দুর্বৃত্তরা কেন্দ্রে গিয়ে তিনটি কক্ষে প্রবেশ করে এবং ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে ঘটনাস্থল থেকে সিল মারা ৩৮টি ব্যালট উদ্ধার করা হয়, যেগুলো বাতিল ঘোষণা করা হয়েছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় দুপুর ১:৩০ মিনিট থেকে প্রায় দেড় ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত ছিল।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, সিল মারা ব্যালটগুলো নষ্ট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।










