সংবাদ শিরোনাম ::
পাকিস্তানসহ ৩ দেশের দূতাবাস তুলে দিচ্ছে ফিনল্যান্ড, নেপথ্যে কী?
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৮১৫ বার পড়া হয়েছে
আফগানিস্তান, পাকিস্তান, ও মিয়ানমারে অবস্থিত দূতাবাস ২০২৬ সালের মধ্যেই তুলে দেবে ফিনল্যান্ড। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তারা ‘কার্যক্রমগত ও কৌশলগত কারণ’ বিবেচনায় ওই তিন দেশে দূতাবাস রাখতে চায় না। খবর আরব নিউজের।
শনিবার (২৯ নভেম্বর) ফিনল্যান্ডের সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্তগুলো দেশটির রাষ্ট্রপতির ডিক্রি দ্বারা কার্যকর হবে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দীর্ঘমেয়াদে বৈদেশিক মিশনের নেটওয়ার্ক পুনর্গঠনের অংশ হিসেবে কিছু মিশন বন্ধ করে দিচ্ছে। এ প্রেক্ষিতে ‘ইসলামাবাদ, কাবুল ও ইয়াঙ্গুনে অবস্থিত ফিনল্যান্ডের দূতাবাসগুলো ২০২৬ সালে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।










