সংবাদ শিরোনাম ::
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪১৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক || 13 ফেব্রুয়ারি 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস ঢাকা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৮ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়।
পোস্টে বলা হয়,
“একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।”
এতে আরও বলা হয়,
“আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বিএনপি ও তাদের জোট একক সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে।










