ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ প্রতীক্ষার পর ভোট পেলেন জামায়াত আমির শফিকুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৩৮ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষার পর ভোট পেলেন জামায়াত আমির শফিকুর রহমান

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক  || ১২ ফেব্রুয়ারি 2026

আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ভোট প্রদানের পর তিনি বলেন, “দেড় যুগ দেশবাসী কোনো ভোট দিতে পারেনি, আমিও পারিনি। আজকে ভোট দেয়ার সুযোগ পেয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। এর মাধ্যমে নতুন দিনের সূচনা হলো।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “ভোট শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হোক—আমরা তাই চাই। এ ভোটের মাধ্যমে ১৮ কোটি মানুষের সরকার প্রতিষ্ঠা হোক। মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ, কিছু মিডিয়ার প্রপাগাণ্ডা থেকে দূরে থাকতে হবে এবং জনগণকে অপপ্রচারে কান দেবেন না।”

তিনি বলেন, “জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। এই সরকার কোনো দলের নয়, ১৮ কোটি মানুষের। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে দেশকে এগিয়ে নেব। ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলে সবাই এটাকে মেনে নেবে।”

জামায়াত আমির ভোটারদের উদ্দেশ্য করে বলেন, “নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং দেশের উন্নয়নের গর্বিত অংশীদার হোন। কেউ যদি অপরাধ করে থাকে, তার বিপক্ষে থাকব, কিন্তু যেটা অপরাধ নয় সেটাকে অপরাধ বানানোও একটি অপরাধ।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দীর্ঘ প্রতীক্ষার পর ভোট পেলেন জামায়াত আমির শফিকুর রহমান

আপডেট সময় : ০৭:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬