ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

“পঞ্চগড়-১: নওশাদ জমিরের ভোটদান”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

নওশাদ জমিরের ভোটদান

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিকপ্রভাতী.কম || ১২ ফেব্রুয়ারি

দৈনিকপ্রভাতী.কম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোটে নাগরিক হিসেবে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তিন উপজেলা নিয়ে পঞ্চগড়-১ আসনের বিএনপি কেন্দ্রী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভজনপুরে তিনি তার নির্ধারিত কেন্দ্রে ভোট দেন।তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বেগম ফখরুন্নেসা ফাজিল মাদরাসা কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির ভোট দিতে এলে কেন্দ্রে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে বাড়তি উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

পঞ্চগড়-১ আসনে (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) এবারের নির্বাচনে ব্যারিস্টার নওশাদ জমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।

ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, দিনভর ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে জয়ী করবেন।

দৈনিকপ্রভাতী.কম

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

“পঞ্চগড়-১: নওশাদ জমিরের ভোটদান”

আপডেট সময় : ০৬:৩৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬