ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভোট দিয়েছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভোট দিয়েছেন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক  || ১২ ফেব্রুয়ারি 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন, জানানো হয়েছে তার দপ্তরের মাধ্যমে।

ড. ইউনূস বলেন, “এ যুগান্তকারী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এটি শুধু একটি নির্বাচন নয়; বরং দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, গণতান্ত্রিক ধারা ও জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।”

তিনি সব ভোটারদের প্রতি আহ্বান জানান, “আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনে দেশের সকল শ্রেণি ও পেশার নাগরিকরা সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করুন।

ড. ইউনূস প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুরোধ জানান।

এদিন দেশের ৪২,৭৭৯টি কেন্দ্র সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলছে। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হচ্ছে; শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত রয়েছে।

নির্বাচন কমিশন দেশের প্রায় ১৩ কোটি ভোটারকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাসযোগ্য ও শঙ্কামুক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভোট দিয়েছেন

আপডেট সময় : ০৭:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬