সংবাদ শিরোনাম ::
ফেনী-৩: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু জয়ী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক || ১২ ফেব্রুয়ারি ২০২৬
ফেনী-৩ আসন থেকে বিজয়ী হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) ভোটের ফলাফল পাওয়ার পর বিজয়ী হওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি বলেন,
“একটি অববাধ ও সুষ্ঠু নির্বাচন পেয়েছে বাংলাদেশ। বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।”
ফেনী-৩ আসনে আব্দুল আউয়াল মিন্টু পেয়েছেন ১,৫৪,২২৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন পেয়েছেন ১,০১৮ ভোট।
তিনি বলেন, আসনের বড় সমস্যা হলো নদী ভাঙ্গন, যা প্রাধান্য দিয়ে সমাধান করবেন। এছাড়া তিনি শিক্ষা ও স্বাস্থ্যখাতে মূল্যবান পরিবর্তন আনার পরিকল্পনা জানিয়েছেন। ফেনীর সোনাগাজীকে শিল্পায়নের কেন্দ্র হিসেবে উন্নয়ন করার কথাও জানান।





















