ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু ভোটে রাষ্ট্র সংস্কারের সুযোগ আসবে: মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিস্তারিত প্রতিবেদন:

ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুষ্ঠু ভোট ও পরিবেশ অনুকূলে নির্বাচন হলে রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ সৃষ্টি হবে।

তিনি জানান, গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশা রয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে বলে তার বিশ্বাস।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে। এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

তিনি আরও বলেন, বিএনপি সব নির্বাচনকেই গুরুত্ব দিয়ে দেখে এবং প্রতিপক্ষকে কখনোই দুর্বল মনে করে না। জামায়াত কৌশলগতভাবে প্রচারণা চালাচ্ছে ও ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী।

মির্জা ফখরুল ভোটারদের উদ্দেশ্যে বলেন, “যাকে খুশি তাকেই ভোট দিন”—এটাই আমাদের অবস্থান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুষ্ঠু ভোটে রাষ্ট্র সংস্কারের সুযোগ আসবে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬