স্বাস্থ্য–শিক্ষার উন্নয়ন ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: মনজুরুল ইসলাম
- আপডেট সময় : ০৩:৪৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে
বিস্তারিত প্রতিবেদন:
দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল র্যালি ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে যোগ দেন। এতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম।
বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির প্রবাস কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিরুল বাহার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু।
এছাড়াও বক্তব্য দেন বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নমিরুল ইসলাম চৌধুরী সেনা, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুর রহিম প্রধান, নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, উপজেলা বিএনপির সদস্য সুবাস দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. মনজুরুল ইসলাম বলেন, নির্বাচিত হলে তিনি স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজেই উন্নত চিকিৎসা ও মানসম্মত শিক্ষা পেতে পারে, সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে বিএনপি দৃঢ়ভাবে কাজ করবে। নারী নির্যাতন, সহিংসতা ও বৈষম্য বন্ধে প্রশাসনিক ও সামাজিক উদ্যোগ জোরদার করা হবে।
জনসভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।










